ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুণ হত্যা মামলার ৭ আসামি আটক

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুণ হত্যা মামলার ৭ আসামিকে আটক করা হয়েছে। ঝিনাইদহ-২ আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আলোচিত বরুণ কুমার ঘোষ হত্যা মামলায় বুধবার (১০ জানুয়ারি) রাতে শহরের হামদহ, ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাতজনকে আটক করে পুলিশ।
আটককৃরা হলেন- ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়ার শ্রী কার্তিক ঘোষ ও তার ছেলে কল্লোল ঘোষ, হামদহ এলাকার তফসের হোসেনের ছেলে মো: আইয়ুুব আলী, কামাকুন্ডু এলাকার মো: আলতাফ হোসেনের ছেলে সবুজ হোসেন, ইসলাম এলাকার ডাবলু মিয়ার ছেলে নয়ন মিয়া, ব্যাপারীপাড়ার মোজাম্মেল হকের ছেলে মুন্না ও মো: রমজান আলীর ছেলে হাতকাটা তরুণ।
ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুণ হত্যা মামলার ৭ আসামি আটক এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) (সদর সার্কেল) মো: মীর আবিদুর রহমান বলেন, আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষ হত্যা মামলার
ওয়ারেন্টভুক্ত ৭জন আসামিকে আটক করা হয়। এরপর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে বুধবার (১০ জানুয়ারি) রাতে নিহত বরুণ ঘোষের স্ত্রী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামায় আরও ৯/১০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত বরুণ ঘোষ শহরের ঘোষপাড়া এলাকার নরেন ঘোষের ছেলে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

