সমুদ্র উপকূলে এসে ঘূর্ণিঝড় মিধিলি দুর্বল হয়েছে

সমুদ্র উপকূলে এসে ঘূর্ণিঝড় মিধিলি কিছুটা দুর্বল হয়েছে । ঘূর্ণিঝড় মিধিলি’র কারণে নদী পথে সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। কিন্তু এই তীব্র আবহাওয়ার মধ্যে অনেকেই ঝুঁকি নিয়ে ট্রলারে করে নদী পারাপার করছেন।
বঙ্গোপসাগরে নিম্নচাপে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের সমুদ্র উপকূল অতিক্রম করেছে। এটি এখন অনেকটা দুর্বল হয়ে গেছে এবং দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে পটুয়াখালী এলাকায় অবস্থান করছে।
বেলা ৪টার দিকে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সমুদ্র উপকূলে এসে ঘূর্ণিঝড় মিধিলি দুর্বল হয়ে যাওয়ার কারণে পায়রা বন্দর ও মোংলায় দেওয়া সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন দেওয়া হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম বন্দরের ছয় নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন দেওয়া হয়েছে।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তর সূত্র বলেছিল, মিধিলি খুব বড় আকারের ঘূর্ণিঝড় হবে না। বাস্তবেও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘুর্ণিঝড় মিধিলি’র প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ জেলায় ৬০ কি. মি বেগে ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

বগুড়াসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস

বগুড়াসহ ১৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

সাত জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
