এক লাখ টাকা জিতে ক্যানসার আক্রান্ত শিল্পীকে দিলেন অভিনেতা রওনক

এক লাখ টাকা জিতে ক্যানসার আক্রান্ত শিল্পীকে দিলেন অভিনেতা রওনক হাসান। ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার ব্যয়বহুল চিকিৎসার জন্য এক লাখ টাকা দিয়ে অনন্য নজির গড়লেন অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের নেতা রওনক হাসান।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কুইজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে ছোট পর্দার অভিনেতা রওনক পেয়েছিলেন ১ লাখ টাকা। সেই টাকা তিনি অভিনেত্রী আফরোজা হোসেনকে চিকিৎসার খরচের জন্য দিয়েছেন। সংবা মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রওনক হাসান।
তিনি জানান, একটি টেলিভিশন অনুষ্ঠানের কুইজ জিতে এই ১ লাখ টাকাটা পেয়েছিলাম। যেটা আমাদের প্রিয় সহশিল্পী ক্যান্সারে আক্রান্ত আফরোজা আপার হাতে টাকাটা তুলে দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আফরোজা আপা এখন ভারতে চিকিৎসাধী রয়েছে। সবাই প্রার্থনা করবেন তার জন্য।
২০২২ সালে সেপ্টেম্বরে জরায়ু ক্যানসার ধরা পড়ে ছোট পর্দার অভিনেত্রী আফরোজার। শুরুতে দেশেই চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাই হাসপাতালে নেয়া হয়েছে।
ব্যয়বহুল এই চিকিৎসা খরচ চালাতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে চলচ্চিত্র অভিনয় শিল্পী সংঘ। এবার ব্যক্তিগতভাবে এগিয়ে এলেন ছোট পর্দার অভিনেতা রওনক হাসান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

