এসিড অপরাধের মামলায় যাবজ্জীবন কারাবন্দির মৃত্যু

এসিড অপরাধে যাবজ্জীবন কারাবন্দির মৃত্যু। ঢামেক হাসপাতালে এসিড অপরাধের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো: শাহ আলী (৫৯) নামের ১ কারাবন্দির মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে অসুস্থ অবস্থায় গতকাল বুধবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে শাহ আলীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভাত হারিয়া গ্রামের মৃত মো: দারোগ আলীর ছেলে মো: শাহ আলী।
কারা কর্তৃপক্ষ জানান, শাহ আলী রায়গঞ্জ থানার এসিড অপরাধ দমন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী ছিলেন। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে অসুস্থ হলে তাঁকে উন্নত চিকিৎসার ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় শাহবাগ থানায় কারা কর্তৃপক্ষ ১টি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

