এসি ল্যান্ড আসার খবরে বিয়ের আসর থেকে বরের পলায়ন, জরিমানা গুনলেন কনের বাবা

এসি ল্যান্ড আসার খবরে বিয়ের আসর থেকে বরের পলায়ন, জরিমানা গুনলেন কনের বাবা। যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১টি বাল্যবিবাহ বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) শ্রী গুঞ্জন বিশ্বাস। এ সময় বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসি ল্যান্ড আসার খবর পেয়ে বিয়ের আসর থেকে আগেই পালিয়ে যান বর মো: মারুফ হোসেন।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় লেকজনরা বলেন, উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা উত্তরপাড়া গ্রামের মো: ওলিয়ার রহমানের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। কনে ওই গ্রামের হাজি শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। বর একই উপজেলার স্বরূপদাহ গ্রামের মো: আমিনুর রহমানের ছেলে মো: মারুফ হোসেন।

গোপন সূত্রে খবর পেয়ে যশোর চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) শ্রী গুঞ্জন বিশ্বাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সেই বিয়ের আসরে হাজির হন। এসি ল্যান্ডের অভিযানের খবর পেয়েই দ্রত সেখান থেকে পালিয়ে যায বরযাত্রীরা। এ ঘটনায় কনের বাবা মো: ওলিয়ার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শ্রী গুঞ্জন বিশ্বাস বলেন, অভিযানের খবর পেয়ে বর মো: মারুফ হোসেন ও বরযাত্রীরা পালিয়ে যান। আদালতে বাল্যবিবাহ নিরোধ আইনের ২০১৭-এর ৮ ধারায় কনের বাবা মো: ওলিয়ার রহমানের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

