কুড়িগাাম-৩ আসনে জাল ভোট দেয়ার অভিযোগে যুবকের কারাদণ্ড

কুড়িগাাম-৩ আসনে জাল ভোট দেয়ার অভিযোগে এক যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুড়িগাাম-৩ (উলিপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগে মো: মাহাতাব হোসেন রুদ্র (২২) নামের এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে কর্তব্য ও দায়িত্ব অবহেলার অভিযোগে প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনের উলিপুরের বড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট উচ্চ প্রাথমিক বিদ্যালয় ১১১ নম্বর কেন্দ্রে আজ রবিবার (৭ জানুয়ারি) দুপুরে জোরপুর্বক কেন্দ্রে প্রবেশ ও জাল সিল মারার অপরাধে এ নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ভয়ভীতি দেখিয়ে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের পুত্র মো: মাহাতাব হোসেন রুদ্র নৌকা প্রতীকের পক্ষে সিল মারার সময় তাকে পুলিশ আটক করে। খবর পয়ে তাৎক্ষণিক বিচার আদালত, নির্বাচন এলাকা ২৭ কুড়িগ্রাম -৩ আসনে এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো: মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

