কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন আহত

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ পরিবারের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী মো: আব্দুল জব্বার জানান, সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে বিকট এক শব্দ পাওয়া যায়। পরবর্ততে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।
এ সময় ২ পরিবারের নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে।

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: মাহাবুব আলম জানান, আজ ভোরে কাউটাইল এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন।
তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

