গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য নিহত

গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। গাইবান্ধায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো: সুমন মিয়া (২৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে আজ সকাল নয়টার দিকে গাইবান্ধা-সাঘাটা মহাসড়কের বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মো: সুমন মিয়া গাইবান্ধা সদর থানায় কর্মরত গাড়ি চালক। সুমন রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজনরা জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুলিশ সদস্য সুমন মিয়া মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন। এসময় পুলিশ লাইনস বোর্ড বাজার এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন সুমন মিয়া। পরে ঘটনাস্থল থেক তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদ রানা জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

