চাঁদপুরের শাহরাস্তিতে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

চাঁদপুরের শাহরাস্তিতে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরে শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাজারের একটি চায়ের দোকানের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সূত্রে জান গেছে, উপজেলার ঠাকুর বাজারের অনিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বিসমিল্লাহ সূতা ঘর, টিপটপ লন্ড্রি, অনিল টি স্টল, বিসমিল্লা আলু আড়ত ও পরেশ স্টোরসহ ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এখানে বেশিরভাগ ছিলো বিভিন্ন ব্যবসায়ীদের গোডাউন।
চাঁদপুরের শাহরাস্তিতে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহফুজুর রহমান জানান, চায়ের দোকানের একটা লাকড়ির চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

ওসমানী হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড: সিগারেটের আগুনে আতঙ্ক

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরীতে পড়লেন কুমিল্লার জাহির, ভিডিও ভাইরাল

বগুড়ার ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
