ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে পুনাক সভানেত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে বুধবার (০৪ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন। তিনি সেখানে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
বুধবার (০৪ ডিসেম্বর) বিকালে পুলিশ সদর দপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনাক সভানেত্রী অফরোজা হেলেন ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি।
পুনাক সভানেত্রী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের অনন্য সাধারণ ভূমিকার প্রশংসা করে উল্লেখ বলেন, তারা আমাদের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনা ও সুযোগ তৈরি করে দিয়েছেন। এখন আমাদের সবার দায়িত্ব ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলা। পুলিশ পরিবারের নারী সদস্যদের সংগঠন অসহায় মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

