ছাত্র-জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২০ আগস্ট) ছাত্র-জনতার আন্দোলনে আহতদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বারাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সাহায্য ও সহযোগিতা করবে। হাসপাতালের ডাক্তাররা এ বিষয়ে অত্যন্ত আন্তরিক ও যত্নবান।
রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আহত ছাত্র-জনতার চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের প্রতি সহানুভূতি জানান। এসময় তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

