ছোটপর্দার অভিনেতা জোভান বিয়ে করলেন, কিন্তু পাত্রী কে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করলেন। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে ফেসবুকে ছবি পোস্ট করে তার বিয়ের বিষয়টি জানান।
ছবিতে দেখা গেছে, একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সাথে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। একটু দূরে ঝাঁপসা হয়ে আছে মেয়েটির মুখ। ক্যাপশনে ১২/০১/২০২৪ তারিখ যুক্ত করে লিখেছেন ‘অ্যান্ড উই বোথ সেইড’ আলহামদুলিল্লাহ কবুল।
জানা গেছে, শুক্রবার (১২ জানুয়ারি) পারিবারিকভাবে বিয়ে হয়েছে এই ছোটপর্দার অভিনেতার। এই মাসের শেষে বিবাহের যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে। জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তার বাড়ি পুরান ঢাকায়।

নির্জনা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই পরিচয় ছিল দু’জনের। তবে তাদের বিয়ের আয়োজন পারিবারিক ভাবেই করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার স্ত্রী বা বিয়ের বিস্তারিত বিষয় জানায়নি এই অভিনেতা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

