জামালপুরের শেরপুরে মাদক কারবারি আটক

জামালপুরের শেরপুরে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব ১৪। জামালপুরের শেরপুরে নালিতাবাড়ীর পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে মদ পাচারকালে শংকর কোচ (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার (২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। আটককৃত শংকর কোচ জামালপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের সগেন্দ্র কোচের ছেলে।
র্যাব জানান, গোপন তথ্যের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নালিতাবাড়ী থানার পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার আমদানী নিষিদ্ধ ভারতীয় ৯৫ বোতল মদ সহ তাকে আটক করা হয়।
র্যাব আরো জানান, আটককৃত শংকর কোচ একজন মাদক কারবারী চক্রের সদস্য। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর নালিতাবাড়ী থানায় প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

