ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪২ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৭৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী:
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৭৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬১২ জন এবং সারা দেশে ২১৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩১০৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৬৯৬ জন এবং সারা দেশের (ঢাকার বাহিরে) বিভিন্ন হাসপাতালে থেকে ২৪১০ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২ জন ঢাকাতে এবং ৫ জন সারা দেশে (ঢাকা সিটির বাহিরে) মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৬৮৫ জন এবং সারা দেশে (ঢাকা সিটির বাহিরে) ৪০১ জন মারা যান।
চলতি বছরের ৮ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৩ হাজার ৫৬৪ জন। এর মধ্যে ঢাকাতে ৮৮ হাজার ১৯৪ জন ও সারা দেশে (ঢাকা সিটির বাহিরে) ১ লাখ পয়ত্রিশ হাজার ৩৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ২লাখ ১৩ হাজার ৬৭৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৮৪ হাজার ৬৮৩ জন এবং সারা দেশের (ঢাকা সিটির বাহিরে) বিভিন্ন হাসপাতাল ১ লাখ ২৮ হাজার ৯৯৫ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট ৮ হাজার ৮০০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে ২ হাজার ৮২৬ জন এবং সারা দেশে (ঢাকা সিটির বাহিরে) ৫ হাজার ৯৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৬ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৪ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক ৫ শতাংশ।
গত বছরের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগীর ভর্তি সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

