তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলা থেকে মুক্তি পেলে অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন বলে জাননিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার ওপর লিখিত ‘রাজবন্দীর জবানবন্দী’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বিএনপির মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মত না। আমি কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বিনা সংকোচে বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। যুক্তরাজ্য সরকারকেও ধন্যবাদ জানাই। কোথাও কোনও বাধা পাননি বিএনপির চেয়ারপারসন খালেদাজিয়া বেগম জিয়া। তিনি যেখানে যা চেয়েছে, তাই পেয়েছে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, গত ৫ আগস্টের পরে ৭ আগস্ট খালেদা জিয়া বলেছিলেন, আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে, কোনও প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ। এই বিষয়গুলো ধারণ করতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

