নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে সাইমন সাদিক অভিনীত ‘শেষ বাজি’

নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে সাইমন সাদিক অভিনীত ‘শেষ বাজি’। সাইমন সাদিক অভিনীত ‘শেষ বাজি’ নতুন বছরের শুরুতেই ১৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। গত শনিবার (১৬ ডিসেম্বর) সিনেমাটির ফার্স্টলুক পোস্টার অন্তর্জালে প্রকাশ পেয়েছে। মো: মেহেদী হাসান পরিচালিত এই সিনেমাটি ১ম দর্শনেই নজর কাড়লেন মারদাঙ্গা লুকের সাইমন।
প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারে দেখা গেছে, সাইমনের মুখ ভর্তি চাপ দাড়ি, চোখে সানগ্লাস, ২ হাতে বেশ কয়েকটি ব্রেসলেট। চারপাশ ধূসর এবং তাস উড়ছে। এমন পরিবেশে সিগারেট ধরাচ্ছেন তিনি। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, কোনও অ্যাকশন দৃশ্যের সময়ে এমন মারদাঙ্গা লুকে পর্দায় হাজির হবেন সাইমন সাদিক। সিনেমাপ্রেমীরা সামাজিক মাধ্যমে সাইমনের লুকের বেশ প্রশংসা করছেন।
গত ৩০ অক্টোবর ‘শেষ বাজি’ সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
জানা যায়, জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনী। সিনেমাটি সৈয়দ মোহাম্মদ সোহেল প্রযোজনা করেছেন ।
নির্মাতা মেহেদী হাসান বলেন, আমরা পর্যায়ক্রমে অন্যান্য টিজার, ট্রেলার, পোস্টার ও গান প্রকাশ করব। আশাকরছি ১ম পোস্টারের মতো সিনেমাটিও ভালোভাবে গ্রহণ করবে দর্শকগন।
মো: পারভেজ সুমন ‘শেষ বাজি’ সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিরিন শিলা, বড়দা মিঠু, সিলভি, রাশেদ মামুন অপু, সাবেরী আলম প্রমুখ। নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে সাইমন সাদিক অভিনীত ‘শেষ বাজি’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিবি হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত, একজনকে বাধ্যতামূলক অবসর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

