নাটোরে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নাটোরে ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। নাটোরের লালপুর উপজেলায় মালবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। নাটোরে ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে সাময়িক সময়ের জন্য।
জানা গেছে, বুধবার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে এ ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আব্দুলপুর রেল স্টেশনের সহকারী মাস্টার মো: জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি দুপুর দেড়টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়। এরপরই বিকট শব্দে ট্রেনটির ২টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক সময়ের বন্ধ হয়ে যায়।
তবে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান সহকারী স্টেশন মাস্টার মো: জিয়াউদ্দিন।
নাটোর রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কামরুন্নাহার বলেন, লালমনিরহাট থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ইতোমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

