নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জরিমানা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জরিমানা করা হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহিকে জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার (২৪ ডিসেম্বর) রাতে তানোর পৌর এলাকার গোল্লাপাড়া বাজারে মোছা: খাদিজা খাতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ১ হাজার টাকা জরিমানা করেন।
অভিনেত্রী মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক মার্কায় নির্বাচনে লড়ছেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত মাইক ব্যবহার করে মাহির ট্রাক প্রতীকের নির্বাচনি প্রচার-প্রচারণা চলছিল। এ সময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালত অভিজান পরিচালনা করেন। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহীর তানোর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, আচরণবিধি ভেঙে একসঙ্গে প্রায় ৭টি মাইক ব্যবহার করছিলেন মাহিয়া মাহির প্রচারকাজের সঙ্গে জড়িত লোকজন। এ কারণে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে যানা গেছে ঘটনাস্থলে মাহিয়া মাহি উপস্থিত ছিলেন না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

