নির্বাচনে নিরঙ্কুশ জয়ে শেখ হাসিনাকে রাশিয়া ও চীনের অভিনন্দন

নির্বাচনে নিরঙ্কুশ জয়ে শেখ হাসিনাকে রাশিয়া ও চীন অভিনন্দন জানিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ নিয়ে টানা ৪র্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে রাশিয়া ও চীন।
সোমবার (০৮ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে তাদের দেশের পক্ষে অভিনন্দন জানান রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রবিবার (৭ জানুয়ারি) সারাদিন ব্যাপী ২৯৯ আসনে ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চিত্র উঠে আসে। ঘোষিত ফল অনুসারে ২৯৮ আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২২৩টি আসনে বিজয়ী হয়েছে।
জাতীয় সংসদের ১৫১টি আসন পেতে হয় সরকার গঠন করতে। এক্ষেত্রে এবারের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়েছে। ফলে এ দলটিই টানা ৪র্থবারের মতো সরকার গঠন করছে। সেক্ষেত্রে টানা ৪র্থবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

