নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম। রবিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার মো: কাজী হাবিবুল আউয়ালসহ অন্য সকল নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে আপিল শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) যান হিরো আলম।
উল্লেখ্য, মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত বুধবার (৬ ডিসেম্বর) আপিল আবেদন করেন হিরো আলম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু, নন্দীগ্রাম) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন হিরো আলম।

তবে, মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম হিরো আলমের প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

