নেত্রকোনায় নির্বাচনী প্রচারণায় ভক্তদের অনুরোধে আবারও ‘ডিগবাজি’ দিলেন জায়েদ খান

নেত্রকোনায় নির্বাচনী প্রচারণায় ভক্তদের অনুরোধে আবারও ‘ডিগবাজি’ দিলেন চিত্রনায়ক জায়েদ খান। ডিগবাজিকাণ্ডে দেশে-বিদেশে ব্যাপক আলোচিত চলচ্চিত্র এই অভিনেতা সম্প্রীতি সময়ে নেত্রকোনায় নির্বাচনী প্রচারণায় এসে তার ভক্তদের অনুরোধে আবারও ডিগবাজি দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বারিস্টার অসীম কুমারের নির্বাচনী প্রচারণা শেষে কেন্দুয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ‘ডিগবাজি’ দেন তিনি।
আলোচিত জায়েদ খান তার বক্তব্যে বলেন, আগামী ৭ জানুয়ারি আপনারা সকলেই ভোট দিয়ে বারিস্টার অসীম কুমার দাদাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবেন। তা না হলে কিন্তু আমি যে কোনো সময় যে আপনাদের ঘরে ডিগবাজি দিয়ে ঢুকে যাব আমি।
এ সময় নৌকার প্রার্থী অসীম কুমার বারিস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আব্দুল মতিন, বরেণ্য সংঙ্গীত শিল্পী বাউল সালাম সরকার ও ফকির সাহাবুদ্দিনসহ স্থানীয় শিল্পী এবং আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

