নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আটক

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কে আটক করেছে ডিবি পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: সাবের আহমেদকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ নভেম্বর) সকালে নোয়াখালীর পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের জিরতলী এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা ডিবি ভারপ্রাপ্ত (ওসি) মো: নাজিম উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ৫/৬টি মামলা রয়েছে।

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কে আটকের বিষয়ে, জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম বলেন, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে তাকে আটক করা হয়। শনিবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

