নৌকার মনোনয়ন না পেয়ে জামালপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদসহ আওয়ামী লীগের ৩ নেতা

নৌকার মনোনয়ন না পেয়ে জামালপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ডা. মুরাদসহ আওয়ামী লীগের তিন নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র পদে ডা. মুরাদসহ তিন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা থেকে আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ এবং তার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: শহিদুল্লাহ শহীদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়মী লীগের বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এমপি। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন।
অপরদিকে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে নৌকা প্রতীকের প্রার্থী মো: মাহবুবুর রহমান ও বিএনপির প্রার্থী মো: সাইফুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাক্তার মুরাদ হাসান এমপি মহোদয়ের নামে একটি মনোনয়নপত্র বিক্রি করা হয়। এ ছাড়া শহিদুল্লাহ শহীদ ও অধ্যক্ষ আব্দুর রশিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। এবং বিএনপির প্রার্থী হিসেবে সাইফুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আজ জাতীয় শাশুড়ি দিবস

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র্যালি

