পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার

পাটুরিয়ায় ডুবে যাওয়া রজনীগন্ধা নামের ফেরি থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ফেরি চালকের সহকারী নিখোঁজ রয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফেরিটি ডুবে যাওয়ার পর সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কার্যক্রম শুরু করেন।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো: খালেদ নেওয়াজ বলেন, ঘন কুয়াশার কারণে বলগেটের সাথে ধাক্কা লেগে ৫নং ঘাট এলাকার কাছাকাছি রজনীগন্ধা নামের ফেরি ডুবে গেছে।
পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনার বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ২টা থেকে আরিচা-কাজীরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।
দুর্ঘটনার সময় ফেরিতে ১৮টি যানবাহন ছিল। এ ঘটনায় সব যানবাহনের সাথে কয়েক শতাধিক যাত্রীও নদীতে ডুবে যায়। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারের কাজ শুরু করে দিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

