পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নেত্রকোনা জেলার কলমাকান্দা এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী ইসমাইল হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে নাজিরপুর ইউনিয়নের ফকির চান্দুয়াইল এলাকায় । নিহত শিশু চান্দুয়াইল গ্রামের মো: চান মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শিশু ইসমাইল সকাল বেলা বাড়ির উঠানে খেলা করছিল। সে সময় শিশুটির মা মোছা: রুমা আক্তার ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।
খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন এক পর্যায়ে শিশু ইসমাইলকে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণাৎ ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক

তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: হাসিবুর রহমান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের কারা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

