ফের ৪৮ ঘন্টা অবরোধের ঘোষণা দিল বিএনপি

ফের ৪৮ ঘন্টা অবরোধের ঘোষণা দিল জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ফের ৪৮ ঘন্টা অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।
আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হবে। সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন।
রিজভী জানান, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টায়। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রেলপথ,রাজপথ, ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপিসহ সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেয় তারা।
এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে (৫ ও ৬ নভেম্বর) অবরোধ পালন করে বিএনপি। তারপর (৭ নভেম্বর) একদিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর অবরোধ দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

