বগুড়ায় র্যাবের অভিযানে শেরপুরের একজন সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় র্যাবের অভিযানে শেরপুরের একজন সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের কর্ণপুর এলাকায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৮৩ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করেছে।

আটককৃতরা হলো, বগুড়া সদরের নারহট্র এলাকার মৃত মো: রহিমুদ্দিনের ছেলে বাবু (৪২), একই জেলা ও উপজেলার হটিলাপুর এলাকার মৃত মো: অছিমুদ্দিনের ছেলে ফারুক ৫৪) এবং শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা দক্ষিণ পাড়া গ্রামের মৃত মো: কোরবান আলীর ছেলে সোহেল রানা (৪৭)।

বগুড়ায় র্যাবের অভিযানে আটকের বিষয়ে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো: মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮৩ বোতল ফেন্সিডিল, একটি সিএনজি, চারটি মোবাইল ফোন ও ৫ হাজার ৭০০ টাকা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

