বগুড়ায় ৭ হাজার টন ধান ও ২১ হাজার মে. টন চাল সংগ্রহ অভিযান শুরু

বগুড়ায় ৭ হাজার টন ধান ও ২১ হাজার মে. টন চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার (এলএসডি) গোডাউনে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, গুদামে ধান-চাল নিয়ে এসে কোন কৃষকই যেন হয়রানির শিকার না হয় সেদিকে কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নজর রাখতে হবে। কোন কৃষক হয়রানির শিকার হলে সেটি মেনে নেয়া হবে না।
বগুড়ার অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: কাজী সাইফুদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: মতলুবর রহমান, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, বগুড়া সদর এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইউসুফ আলী প্রমুখ।
বগুড়ায় ৭ হাজার টন ধান ও ২১ হাজার মে. টন চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম আরো জাানান, কৃষক এবং মিলার উভয়ে যাতে ন্যায্যমূল্য পায় সে দিকটি বিবেচনায় রেখে সরকার ৩০ টাকা কেজি দরে ধান ও ৪৪ টাকা কেজি দরে চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নিয়ম বা নির্দেশনা বহির্ভূত ধান ও চাল যারা ক্রয় করবে যারা তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

