বগুড়ার শাজাহানপুরের মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরের মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম সাতবিলা মাঠে পরে আছে এক অজ্ঞাত (৪০) ব্যক্তির মরদেহ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো: আব্দুল আলীম বলেন, আজ বুধবার (৬ ডিসেম্বর) সকালে সাতবিলা মাঠের এক জমিতে কাজ করতে গিয়ে ১কটি মরিচ ক্ষেতের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির কুপিয়ে হত্যা করা মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। নিহত ওই ব্যক্তির লাশের পাশে মোবাইল ফোন পরে থাকতে দেখা যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, বগুড়ার শাজাহানপুরের মাঠে একটি মৃতদেহ পরে থাকার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

