বগুড়ার শেরপুরে এক চাল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক চাল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নে হাইদুল ওরফে সাইদুল (২৮) নামের এক চাল ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ফুলতলা এলাকায় নিজ ঘরের তীরে সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ওই এলাকার মো: আব্দুল হামিদের ছেলে।
স্থানীয় লোকজনরা জানান, হাইদুল ইসলাম একজন চাল ব্যবসায়ী, ব্যবসায় লোকশান হয়ে অনেক টাকা ঋণগ্রস্ত হয়। বেশকিছুদিন ধরে পাওনাদাররা টাকার জন্য চাপ সৃষ্টি করে। বাসায় মা-বাব ও স্ত্রীকে নিয়ে থাকত। গতকাল বুধবার (১৯ ডিসেম্বর) হাইদুল ইসলামের স্ত্রী তার বাবার বাসায় বেড়াতে যাওয়ায় নিজ ঘরে একা ঘুমিয়ে পরেন তিনি। রাতের কোন এক সময় গলায় গামছা পেঁচিয় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত হাইদুলের বাবা আব্দুল হামিদ বলেন, প্রতিদিন ভোরে উঠে চাল ক্রয় করার জন্য বাসা থেকে বাহির হয়। কিন্তু আজ প্রায় সাড়ে ৮টা বেজে যায় কিন্তু সে ঘুম থেকে উঠেনি। তখন আমি দরজার কাছে গিয়ে ডাকাডাকি করি কিন্তু কোন সাড়া পায়নি। পরে ঘরের জানালার ফাঁক দিয়ে দেখি গলায় ফাঁস লাগানো অবস্থায় আমার ছেলে ঝুলে আছে। পরে আমার চিৎকারে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে ঘরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় লোকজনরা আরও জানান, চালের ব্যবসা করতে গিয়ে অনেক টাকা ঋণ হয়েছে। প্রায় দেখি তার বাড়িতে পাওনাদার এসে টাকার জন্য সৃষ্টি করে। এই ঋণের জন্যই হয়তো সে আত্মহত্যা করেছে। তাছাড়া অন্য কোন কারণ দেখছিনা।
এ বিষয়ে শেরপুর থানার (এসআই) রবিউল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েছি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের স্বজরে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

