বগুড়ার শেরপুরে তীব্র তাপদাহে কৃষকের মৃত্যু

বগুড়ার শেরপুরে তীব্র তাপদাহের কারণে হিট স্ট্রোকে মো: আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত আব্দুস সালাম জোড়গাছা গ্রামের মৃত মো: আব্দুস সোবহানের ছেলে।
বগুড়ার শেরপুরে তীব্র তাপদাহে এক কৃষকের মৃত্যুর বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মো: আরিফুল ইসলাম জানান, আব্দুস সালাম সকালে গরুর ঘাস কাটার জন্য মাঠে যান। কিন্তু প্রচন্ড তাপদাহের ভিতর কাজ করতে করতে দুপুরের দিকে তিনি হটাৎ অসুস্থ হয়ে পড়েন।
এসময় স্থানীয় লোকজন তাকে মাঠ থেকে বাড়িতে নিয়ে এসে মাথায় পানি ঢালেন। এতেও আরিফুল ইসলামের অবস্থার উন্নতি না হলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মো: মনিরুজ্জামান জিন্না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

