বগুড়ার শেরপুরে বিএনপির একজন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিএনপির একজন কর্মীকে আটক করা হয়েছে। বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির কর্মী বাবু শেখকে (৩০) আটক করেছে পুলিশ।
তার বাড়ি একই ইউনিয়নের ফাসিতলা গ্রামে। সোমবার (১৩ নভেম্বর) শেরপুর পৌর সাবরেজিস্ট্রি অফিস মোড় থেকে বেলা ১২ টায় তাকে আটক করে থানা পুলিশ। আটকের পরে তাকে কোর্টের মাধ্যমে বগুড়ার কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারের বিষয়ে শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম জানান, বাবু শেখ তাঁর বাড়ির দৈনন্দিন বাজার করতে এসেছিল সাবরেজিস্ট্রি মোড়ের বাজারে। পুলিশ সেখানেই তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: সাঈফ আহমেদ বলেন, ২০২২ সালের (১৭ নভেম্বর) একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে বাবু শেখকে আটক করা হয়েছে। আজ সোমবার (১৩ নভেম্বর) তাকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

