বগুড়ার শেরপুরে র্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

বগুড়ার শেরপুরে র্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার করা হয়েছে। বগুড়ার শেরপুরে ১০০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে র্যাব-১২। এ ঘটনায় আজ মঙ্গলবার (২ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, গতকাল সোমবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে র্যাবের এ অভিযান পরিচালিত হয়।
র্যাবের অভিযানে উদ্ধার হওয়া মোট ২৫টি বান্ডিলে মোট গাঁজার পরিমাণ ছিল ১০০ কেজি। সেইসঙ্গে পরিবহন কাজে ব্যবহৃত সেই প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। তবে প্রাইভেট কার চালক মো: বিল্লাল হোসেন (৩৫) ঘটনস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি র্যাব-১২’র সদস্যরা। ওই কার চালক কুমিল্লা জেলার সদর উপজেলার বালুরচর মুরাবাড়ি গ্রামের মো: আবুল হোসেনের ছেলে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম রেজা জানান, র্যাবের ওই অভিযানের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিল্লাল হোসেনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করা হয়েছে। পাশাপাশি মামলায় অভিযুক্ত বিল্লালকে দ্রুত গ্রেফতার করেতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

