বগুড়ার সাবেক এমপি শরিফুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বগুড়ার সাবেক সংসদ সদস্য (এমপি) মো: শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসীনা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
এর আগে, দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সিফাত হাসান শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসীনা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন আদালতে। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই আবেদনের পক্ষে শুনানি করেন। পরে বিচারক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
আবেদনে বলা হয়, বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসীনা আক্তার ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং এই সম্পদের তথ্য গোপন করে তা স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করেছেন।
তদন্তকালে জানা যায়, শরিফুল ও তার স্ত্রী মোহসিনা সপরিবারে দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মামলার তদন্তের স্বার্থে বর্ণিত আসামিরা যাতে অন্য দেশে বিদেশে পালিয়ে যেতে না পারেন সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে এই আবেদনে বলা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

