বাগেরহাটের মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ১

বাগেরহাটের মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ। বাগেরহাটের মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষক মো: শফিজ উদ্দিন চাপরাশিকে (৭৫) পিটিয়ে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে আজ বৃহস্পতিবার বেলা ৪ টার দিকে নিহতের স্ত্রী মোছা: সখিনা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার একমাত্র অভিযুক্ত আসামি গুলিশাখালী গ্রামের মো: মোশারেফ হোসেন তালুকদারকে (৫৫) আটক করেছে।
এর আগে আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে মাঠে গরু চরাতে গেলে একই গ্রামের প্রতিবেশী কৃষক শফিজ উদ্দিনকে পিটিয়ে হত্যা করেন মোশারেফ তালুকদার।
এ বিষয়ে পুলিশ জানায়, আজ সকালে স্থানীয় মো: ফারুক শেখের জমিতে ঘাস খাওয়ানোর জন্য মোশারেফ গরু বাঁধেন। এর কিছুক্ষণ পর একই জমিতে মো: শফী উদ্দিন গরু বাঁধতে যান। এ সময় মোশারফ তালুকদার তাকে বলেন, আমার গরুর পাশে গরু বাঁধিস না। এ নিয়ে দুই কৃষকের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে অভিযুক্ত আসামি মোশারফ তালুকদার লাঠি দিয়ে শফি উদ্দিনের মাথায় ও ঘাড়ে আঘাত করেন। এ সময় ঘটনাস্থলেই মো: শফী চাপরাশির মৃত্যু হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি মোশারফ তালুকদারকে আটক করা হয়েছে। নিহতের স্ত্রী এ ঘটনায় একটি হত্যা মামলার দায়ের করেছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

