বিএনপির হরতাল কর্মসূচি একদিন পেছালো

বিএনপির হরতাল কর্মসূচি একদিন পেছালো। কুয়েতের আমীরের স্মৃতির প্রতি সন্মান জানাতে আগামীকাল সোমবারের (১৮ ডিসেম্বর) ডাকা সকাল থেকে সন্ধ্যার হরতাল কর্মসূচি ১ দিন পিছিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) করেছে বিএনপি।
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক জুরুরী ব্রিফিং এ একথা জানিয়েছেন।
তিনি জানান, বিএনপি ও সমমনা জোট এবং দলের পক্ষ থেকে আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) বিএনপির হরতাল কর্মসূচি ছিল। কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল আহমাদ সাবাহ ইন্তেকাল করায় তার সন্মানার্থে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এই কারণে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে গুলশানে কুয়েত দূতাবাসে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো: নজরুল ইসলাম খান শোক বইতে স্মারক করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক জানিয়েছেন। এই সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো: এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ করা হয়েছে, গত শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের আমীর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। কুয়েতের আমীরের মৃত্যুতে সরকার সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ৪ দিন বিরতির পর গত শনিবার বিএনপি সোমবার সকাল-সন্ধ্যা হরতালে কর্মসূচি ঘোষণা করেছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

