বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে নুরকে হাইকোর্টে তলব

বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরকে হাইকোর্টে তলব করেছেন । আগামী বছরের ১৭ জানুয়ারি আদালতে হাজির হয়ে তাকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (১৭ ডিসেম্বর) বিচারপতি (জে বি এম) মো: হাসান ও বিচারপতি মো: রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল দিয়েছেন।
বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে ভিপি নুরকে হাইকোর্টে তলবের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: কাজী মাঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় দৈনিকে ভিপি নুরের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে ১ সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেয় ভিপি নুরুল হক। সেই প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা বলেন, ভিপি নুরুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা করতে ১৭ জানুয়ারি তাকে তলব করেছেন হাইকোর্ট।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

