ব্যারিস্টার সুমন শপথ পাঠ করেই বিমানবন্দরে ছুটে গেলেন

ব্যারিস্টার সুমন শপথ পাঠ করেই বিমানবন্দরে ছুটে গেলেন। হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছিলেন নির্বাচিত হলে প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকবেন। এমন কথা শুধু মুখে বলা নয়, হৃদয় থেকেই যে তিনি বলেছিলেন তার প্রমাণ রাখলেন।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে সংসদ ভবনে এমপি হিসেবে শপথ নেওয়ার পরই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে যান। পরে সেখানে এক দুবাইপ্রবাসীকে জিজ্ঞাসা করেন যাত্রাপথে তাঁর কী সমস্যা হয়েছে। বিমানে আসা ওই যাত্রীর বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন।
ব্যারিস্টার সুমন ওই প্রবাসী যাত্রীকে স্যালুট করে বলেন, আপনাদের কষ্টে অর্জিত রেমিট্যান্স আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিপদে-আপদে আপনাদের পাশে থাকা এবং সম্মান জানানো আমাদের দায়িত্ব।

পরবর্তীতে তিনি ছুটে যান তাঁর কর্মক্ষেত্র হাইকোর্টে। সেখানে সহকর্মীরা তাঁকে পেয়ে আনন্দ-উল্লাস করেন। প্রবাসীদের দেওয়া কথা রাখতে গিয়েই তিনি শপথ পাঠ করে ছুটে যান বিমানবন্দরে। সেখান থেকে উচ্চ আদালতে। পরে নির্বাচনী এলাকায় গিয়ে সকলের সাথে দেখা-সাক্ষাৎ করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

