ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে অভিযান, চোর চক্রের ১০ সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে অভিযান, চোর চক্রের ১০ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাড়ির গ্রীল কেটে তালা ভেঙে চুরি করা ১টি চোর চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে দুইদিন ব্যাপী অভিযান চালিয়ে রজধানী, নারায়নগঞ্জ ও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এসময় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, বরিশাল মুলাদী উপজেলার মো: আরাফাত খান (১৯) ও মো: রাব্বি খান (২৩), ভোলার চরফ্যাশনের মো: কাশেম (১৯), পটুয়াখালীর সাগর (২৮) কুমিল্লার চান্দিনার মো: গোলাম হোসেন (৪৯), ঝালকাঠির নলছিটির মো: রফিকুল ইসলাম (২৬), হবিগঞ্জের আজমিরীগঞ্জের সাইদুল (২৭), বরিশালের গৌরনদীর মো: হাসান (২৫), নারায়ণগঞ্জের আড়াইহাজারের মিরাজ (৩০) ও ময়মনসিংহের মো: রফিকুল ইসলাম (৫৪)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন বলেন, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে বসত বাড়িতে তালা ভেঙে ও গ্রীল কেটে চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনা দুই চোরকে হাতেনাতে আটক করা হয়। তাদের দেওয়া জবান বন্দির তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ১০ চোর চক্রের সদস্যকে আটক করা হয়। আসামীদের স্বীকারোক্তিতে রাজধানীর তাঁতী বাজার থেকে চুরির যাওয় প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

