ভোটকেন্দ্রে ভোট দেওয়ায় বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে : র্যাব ডিজি

ভোটকেন্দ্রে ভোট দেওয়ায় বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে বলে জানান র্যাব ডিজি। ভোট দেওয়া জনগনের গণতান্ত্রিক অধিকার। ভোটদানে ভোটারদের বাধা দেওয়া বা কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা বেআইনি। এমন বেআইনি কাজ যারা করবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কঠোরভাবে দমন করবে বলে হুঁশিয়ার করেছেন র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
তিনি জানিয়েছেন, আগামী রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নিশ্চিত হয়েছি যে আমাদের ১টা চমৎকার কোর্ডিনেশন আছে। আমরা টিম ওয়ার্কের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে পারবো।
আজ শনিবার দুপুরে রাজধানীতে বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন এবং নির্বাচন কেন্দ্রে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন জানান, এ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেটা এরই মধ্যে সম্পন্ন করেছি।
তিনি আরও জানান, ভোটকেন্দ্রে ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। ৫ বছর পর পর মানুষ ১ বার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়। ৭ জানুয়ারি সকল শ্রেণি ও পেশার মানুষ নির্ভয়ে যেন কেন্দ্রে ভোটদান করতে পারে সেজন্য আমরা প্রস্তুত রয়েছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

