মসজিদের ব্যাটারি চুরি করে পালানোর সময় চোর আটক

মাগুরার শ্রীপুরে মসজিদের আইপিএসের ব্যাটারি চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর মো: ওলিউল্লাহ (৩৩) আটক হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটককৃত ওলিউল্লাহ সুনামগঞ্জের দিরাই উপজেলার করছ এলাকার বাসিন্দা ইজ্জত আলীর ছেলে। তিনি চুরির উদ্দেশ্যে চৌগাছি মধ্যপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন।
এরপর নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেলে তিনি আইপিএসের ব্যাটারি একটি ব্যাগে লুকিয়ে রেখে দ্রুত হাটতে থাকেন। পরে অপরিচিত লোক ও হাতে বড় ব্যাগ দেখে স্থানীয় লোকজন সন্দেহ করে তার সঙ্গে কথা বলেন।
তার কথাবার্তায় অসঙ্গতি পেয়ে মসজিদের ভিতরে গিয়ে দেখে, আইপিএসের ব্যাটারি নেই এবং তারও বিচ্ছিন্ন। এ সময় ওলিউল্লাহার হাত থাকা ব্যাটারির ব্যাগ ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে। পরে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদশর্ক (এএসআই) সাঈদুর রহমান বলেন, মসজিদের ব্যাটারি চুরির ঘটনায় ওলিউল্লাহ নামের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

