মাগুরায় সাকিবের পথসভায় নারীদের ঢল

মাগুরায় সাকিবের নির্বাচনি পথসভায় নারীদের ঢল। মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের নির্বাচনি পথসভায় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে যা দেখার মতো।
আজ বুধবার (৩ জানুয়ারি) বিকেলে মাগুরার সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন স্থানীয় লোকজনরা।
মাগুরায় সাকিবের পথসভায়, সাকিব আল হাসানকে এক নজন দেখার জন্য প্রচুর নারীদের ঢল নামে। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠণের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ পথসভায় উপস্থিত ছিলেন। মো: মুন্সি মহিদুল ইসলাম মোহনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো: আফম আব্দুল ফাত্তাহ, রাঘবদাইড় ইউপি চেয়ারম্যান মো: আশরাফুল আলম বাবুল ফকিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

পথসভায় বিশ্বসো অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, আমি কাজের মানুষ, কথায় বিশ্বাসী নয়। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনাদের সুখে দুঃখে সব সময় আমাকে পাশে পাবেন। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করবেন। শীত যতই পড়ুক আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করবেন। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়মী লীগ সরকার বার বার দরকার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

