মাদারীপুর শহরে বজ্রপাতে মিষ্টির দোকানের কর্মচারীর মৃত্যু

মাদারীপুর শহরে বজ্রপাতে সঞ্জিত বল্লভ (৩৫) নামের এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন। এ সময় ডিজেন নামের আরও একজন কর্মচারী আহত হন। সোমবার (০৬ মে) দুপুর ৩টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সঞ্জিত বল্লভ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ি এলাকার নগেন বল্লভের ছেলে। তিনি মাদারীপুর শহরে আজমীর সুইট নামের এক দোকানে ১৩ বছর ধরে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বৃষ্টির মধ্যে আজমির সুইট মিষ্টি দোকানের কর্মচারী সঞ্জিত ও ডেজেন নদীতে গোসল করতে যায়। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে সঞ্জিত ও ডিজেন আহত অবস্থায় চিৎকার-চেঁচামিচি শুরু করে।

পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন দুইজনকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক সঞ্জিতকে মৃত ঘোষণা করেন ।
এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো: মাসুদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

