মিছিলের প্রস্ততির সময় টাঙ্গাইলে ৬ বিএনপি নেতা আটক

মিছিলের প্রস্ততির সময় টাঙ্গাইলে ৬ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। বিএনপি ও জামায়াতে ইসলামী’র ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন সকালে মিছিলের প্রস্তুতির সময় বিএনপি এবং এর অঙ্গ ও সাহায্যকারী সংগঠনের এই ছয় নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মোঃ মাহমুদুল হক, জেলা মৎসজীবী দলের সদস্যসচিব মোস্তফা কামাল , জেলা ছাত্রদলের সদস্যসচিব এম এ বাতেন ও যুগ্ম আহ্বায়ক মোঃ রাইসুল ইসলাম রুবেল, শহর বিএনপি নেতা সাধন এবং জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ হাবিবুর রহমান সাতিল ।
টাঙ্গাইলের জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তিনি জানান, মিছিলের প্রস্ততির সময় শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহীদ আখন্দকেও গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের চলমান দমন পীড়নের অংশ হিসাবে পুলিশ অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি অব্যাহত রেখেছে। আমরা এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এই বিএনপি নেতার দাবি, জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ কর্মসূচি পালন করছে।
গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিঞা ৫ বিএনপি নেতাকে গ্রেফতারের খবর নিশ্চিত করেন।
এদিকে অবরোধের প্রথম দিন সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা দেখা গেছে। মাঝেমধ্যে দুয়েকটি ট্রাক এবং কিছু অটোরিকশা ছাড়া মহাসড়কে স্বল্প ও দূরপাল্লার কোনো বাস চলতে দেখা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের (এস.আই) কামাল হোসেনের বক্তব্য, ভোরের দিকে অল্প কিছু দূরপাল্লার বাস চলতে দেখা যায়। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে এখানে পুলিশ মোতায়েন রয়েছে এখন পর্যন্ত কোনো ঘটনার দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

