মুন্সিগঞ্জ সদরে পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে ব্যবসায়ী গুলিবিদ্ধ

মুন্সিগঞ্জ সদরে পিস্তল নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে মো: সোহেল (৪০) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ সোহেল স্থানীয় মো: জুলহাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ডিঙ্গাভাঙ্গা এলাকায় বন্ধুদের সঙ্গে গুলিভর্তি পিস্তল নিয়ে খেলার ছলে নাড়াচাড়া করছিলেন সোহেল। এসময় হঠাৎ পিস্তলের ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে সোহেলের পেটে গুলিবিদ্ধ হয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সোহেলের অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

মুুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, পিস্তল নিয়ে নাড়াচাড়া করার সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

