মেহেরপুরে বোমা বিস্ফোরণে ১ কৃষক আহত

মেহেরপুরে বোমা বিস্ফোরণে ১ কৃষক আহত হয়েছেন। মেহেরপুরের সদরে ১টি আমবাগানে বোমা বিস্ফোরণে মো: সোহানুর রহমান সোহান (৩৫) নামের ১জন কৃষক আহত হয়েছেন।
বুধবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মেহেরপুর উপজেলার সীমান্তবর্তী শোলমারী গ্রামের হয়জদ্দিনের আমবাগানে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত মো: সোহান সদর উপজেলার শোলমারী গ্রামের মো: হামিদুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোহান তাঁর কৃষি জমিতে যাচ্ছিল। ওই গ্রামের হয়জদ্দিনের আমবাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় গাছের নিচে পড়ে থাকা দড়ি দিয়ে বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগে পা পড়ে। এ সময় ভীষণ জোরে বিস্ফোরণের শব্দ হয়। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পঠিয়েছেন।
মেহেরপুরে বোমা বিস্ফোরণের বিষয়ে সদর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: আহসান খান জানান, এখন আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

তুরস্কের সহায়তায় ড্রোন কারখানা হবে বগুড়ায়: মীর শাহে আলম

জনগণের গভীর আস্থা সেনাবাহিনীর ওপর: মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন

