মৌলভীবাজারে জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের খিরনী নদীর তীরে বনবিষ্ণুপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ রাখার আদেশ দেন। সে সময় নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশের সাটার খুলে ফেলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীবাজার ইউনিয়নের খিরনী নদীর তীরে ব্রিজ সংলগ্ন সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ করতে পাকা স্থাপনা গড়ে তোলেন বনবিষ্ণুপুর গ্রামের মো: সাইদুর রহমান সুফিয়ান ও মো: আলাল আহমদ গংরা।
এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় জায়গা দখলকারীদের ঘটনাস্থলে না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে দখলকারীদের জমির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হওয়ায় আদেশ দেওয়া হয়।
মৌলভীবাজারে জায়গা দখল কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান জানান, সরকারি জমি দখল করার কোনো প্রশ্নই আসেনা। জমির কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আজ জাতীয় শাশুড়ি দিবস

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র্যালি

