যশোরে তীব্র গরমে হিট স্ট্রোকে স্কুলশিক্ষকের মৃত্যু

যশোরে তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মো: আহসান হাবিব নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
জানা গেছে, আজ সকালে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন আহসান হাবিব। তাৎক্ষণিকভাবে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবকে মৃত ঘোষণা করেন।
যশোরে তীব্র গরমে হিট স্ট্রোকে স্কুলশিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রশিদ জানান, রবিবার সকালে ওই শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন তিনি। তবে আমরা এখনও চূড়ান্ত রিপোর্ট পাইনি। আর তার পরিবারে সদস্যদের দাবি, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

