রংপুরের বিএনপি’র ইউপি চেয়ারম্যান আটক

রংপুরে বিএনপি’র ইউপি চেয়ারম্যানকে আটক করেছে থানা পুলিশ। রাজধানীর পল্টন থানার মামলার আসামি রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতরে ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মো: মোকাররম হোসেন সুজনকে আটক করেছে পুলিশ। আজ সোমাবার (১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে নিজ বাসার সামনে থেকে রংপুরের পুলিশ তাকে আটক করেন। মোকাররম জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে , গত বছরের (২৮ অক্টোবর) বিএনপির নেতাকর্মীরা রাজধানীর পল্টন মডেল থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থানায় ও পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই ঘটনার সাথে জড়িত ছিলেন মো: মোকার্রম হোসেন সুজন। এছাড়াও রংপুরের বিভিন্ন থানা তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, আটককৃত মোকার্রম হোসেন সুজন রাজধানীর পল্টন থানার মামলার অন্যতম এক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

