রংপুরে আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু

রংপুরে তীব্র শীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোছা: আলেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটে মারা যান তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে , আলেয়া বেগম অগ্নিদগ্ধ হয়ে শুক্রবার (১২ জানুয়রি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার গোয়ালু এলাকর মৃত মো: জালাল উদ্দিনের স্ত্রী। আলেয়া বেগম শুক্রবার বেলা ১১টার দিকে পুকুরে গোসল করেন এবং পরে ঠান্ডা লাগায় খড়ে আগুন লাগান, আগুন পোহাতে গেলে তার কাপড় ও শরীরে মারাত্মকভাবে পুড়ে যায়। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে। পরে দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাকে ভর্তি করানো হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আ. ম. আখতারুজ্জামান জানান, রংপুরে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটে প্রায় ৩০ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। শনিবার একজনের মৃত্যু হয়েছে। প্রতি শীত মৌসুমে এ রকম অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে। এ বিষয়ে সাধরণ মানুষদের সচেতনতা আরও বাড়ানো দরকার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

